দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির দাবি, একদিকে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ, অন্যদিকে ইরানের ওপর সামরিক হামলায় সমর্থন—দুটি অবস্থান একসঙ্গে গ্রহণ করা যায় না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বাঘাই বলেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির কথা বলছে, অন্যদিকে ইরানিদের বিরুদ্ধে পরিচালিত প্রাণঘাতী হামলায় লজিস্টিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। তার ভাষ্য, এসব হামলায় বেসামরিক মানুষ এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন কথিত যুদ্ধাপরাধের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইরানি শিশুদের প্রতিও কোনো সহানুভূতি দেখায়নি।
ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থানকে ইসমাইল বাঘাই ‘অশুভের স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির চূড়ান্ত রূপ’ বলে মন্তব্য করেন।
সূত্র: আল-জাজিরা
/অ